চাঁদপুর পৌর ১ ও ২নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা

এস এম সোহেল
চাঁদপুর পৌর এলাকার ১ ও ২নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) বিকেল ৪টায় পুরানবাজার লোহারপুলের বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে কর্মীসভায় টেলিকন্ফরেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আবারো আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র শুরু করেছে। এ ব্যপারে সজাগ থাকতে হবে, তাদের প্রতিহিত করতে হবে। মানুষের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। সামনে জাতীয় নির্বাচন, ঘরে ঘরে গিয়ে মানুষকে সরকারের উন্নয়নের কথাগুলো বলতে হবে এবং বিএনপির আমলে কি হয়েছিলো সেগুলো মানুষকে মনে করিয়ে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। চাঁদপুরের যুবলীগ অনেক গতিশীল। তারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। সামনের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকটি কমিটি ত্যাগীদের মাধ্যমে পূনর্গঠন করতে হবে। আগামি নির্বাচনে এরাই ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।
কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ।
পৌর যুবলীগের সদস্য শামিম গাজীর সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোবারক হোসেন বেপারী ও ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজুর পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি গাজী,নজরুল ইসলাম বাদল, কাউন্সিলর কবির হোসেন চৌধুরী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগেন সভাপতি কামাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন তালুকদার, পুরানবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব হোসেন বেপারী।

০৯ জুলাই, ২০২৩।