আ.লীগ থাকায় দেশটা আজ টিকে আছে
……………… নাছির উদ্দিন আহমেদ
দল ও মানুষের কল্যাণে কাজ করতে হবে
…………. আবু নঈম পাটওয়ারী দুলাল
এস এম সোহেল
চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কাজ করি। বঙ্গবন্ধুর আদর্শে এবং নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর জন্যই আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে পরিচিতি অর্জন করেছে। স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা সারাবিশে^ বিরল। এই ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
তিনি বলেন, আজ বাংলাদেশে যুতটুকু অর্জন হয়েছে, তা শুধু আওয়ামী লীগ সরকারের জন্য সম্ভব হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে এই দেশটাকে এতদিন বেচে দিতো। শুধু আওয়ামী লীগ থাকার কারণে দেশটা আজো টিকে রয়েছে। যারা আওয়ামী লীগ করেন, সবাইকেই ত্যাগের রাজনীতি করতে হবে। কেউ যদি আওয়ামী লীগ করে বলেন, আমি দল থেকে কিছু পাইনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের বুজতে হবে আমরা যা কিছু পেয়েছি, সবকিছু আওয়ামী লীগ সরকার থাকার কারণে। তৃণমূল নেতাকর্মীরা মজবুত না হলে দল টিকে থাকবে না। তাই দলকে সুসংগঠিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমাদের কাজ করতে হবে। কোন কাজেই দুর্বল হলে চলবে না। যারা কাজ করতে পারেন, দলের জন্য শ্রম এবং মানুষের কল্যাণে কাজ করবে তাদেরই দলে আনতে হবে। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের ঠিক সেভাবে দলকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিতে হবে।
চাঁদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আবুল কাশেম গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য ওহাব জমাদার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হোসেন বেপারী, সহ-সভাপতি আব্দুল মান্নান মজুমদার কালু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নুরন্নবী, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক অ্যাড. লোকমান হোসেন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সহ-দপ্তর সম্পাদক মজিবুর রহমান মজুসহ আরো অনেকে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা
