
আ.লীগের জন্ম হয়েছে দেশ ও মানুষের কল্যাণে
……….পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতহয়েছে। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো নির্দিষ্ট এলাকায় বা ক্যান্টনমেন্টে জন্ম হয়নি, এ দলের জন্ম হয়েছে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য। তাই এ দলের ইতিহাস বলে শেষ করা যাবে না। স্বাধীন বাংলাদেশের সৃষ্টি, দেশের উন্নয়ন আজ বিশ্বে উন্নত বাংলাদেশ গড়ার কাজটি ও এ দল করেছে।
তিনি নারীদের বিষয়ে বলেন, আজকে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নারী। শুধু তাই নয়, চাঁদপুরের গর্ব, দেশের প্রথম সফল নারী পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী, চাঁদপুর-হাইমচর আসনের সাংসদ ডা. দীপু মনি এমপি ও নারী, দলের গঠনতন্ত্রে স্পষ্ট রয়েছে নারীদের ২৫% নারী কোটা বাধ্যতামূলক করা হয়েছে। এক কথায় নারী উন্নয়নে এ সরকার যা করেছে কোনো সরকার আজ পর্যন্ত তা করতে পারেনি। যা বিশ্বে বিরল ঘটনা।
তিনি আরো বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী, এ নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারীদের অগ্রাধিকার দিতে হবে। এটিও আওয়ামী লীগের অবদান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলদার হোসেন হোসেন লিটনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. বিল্লাল আখন্দ, যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. আবুল কাসেম গাজী, আওয়ামী লীগের নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোশেদ জুয়েল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাস।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২ জন সভাপতি পদপ্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন পদপ্রার্থী ছিলো। সদর ও পৌর কাউন্সিলে এই প্রথম কোন নারী প্রার্থী সভাপতির পদে প্রার্থীতা ঘোষণা করেন। তিনি হলেন শামীমা মুন্নি।
