স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের অর্ধ বার্ষিক সাধারণ সভা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় সভা শুরু হয়ে বিকেল পাঁচটায় সভা শেষ হয়। দীর্ঘ সময়ে চলা এই সভার মাঝখানে জুমার নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি দেয়া হয়।
চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সম্মানিত সদস্য মাও. এসএম আনওয়ারুল করিম। গীতা পাঠ করেন প্রেসক্লাবের সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। এরপর সদ্য প্রয়াত প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীসহ আরো যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। পরে সভাপতি গিয়াস উদ্দিন মিলন স্বাগত বক্তব্য রাখেন।
পরে সভার আলোচ্যসূচি অনুযায়ী ধারাবাহিকভাবে আলোচনা শুরু হয়। যে সব বিষয় নিয়ে আলোচনা হয় সেগুলো হচ্ছে : বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ, সাধারণ সম্পাদকের অর্ধ-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, অর্ধ-বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন, সভাপতির মৃত্যুজনিত কারণে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অনুমোদন, প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি পুনর্গঠন এবং সমঝোতা কমিটি ও বিবিধ।
এসবের উপর বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, আব্দুল আউয়াল রুবেল, আলম পলাশ, মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক এমএ লতিফ, শাহাদাত হোসেন শান্ত, কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস, দপ্তর সম্পাদক ইব্রাহিম রনি, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাদের পলাশ, আন্তর্জাতিক সম্পাদক শওকত আলী, সমাজকল্যাণ সম্পাদক মুনাওয়ার কানন, কার্যকরী সদস্য অ্যাড. মো. শাহজাহান মিয়া, সাধারণ সদস্য মো. জাকির হোসেন, তালহা জোবায়ের, মিজান লিটন প্রমুখ।
সভায় চাঁদপুর প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও মো. শরিফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
২৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর প্রেসক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
