স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টায় এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন। পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
প্রেসক্লাব সদস্য হাসান মাহমুদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর বিভিন্ন সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের পরিবারের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিক যারা মারা গেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য অ্যাড. শাহজাহান মিয়া।
এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন। পরে ২০২১ সালের বার্ষিক সাধারণ সভার রেজুলেশন পাঠ এবং অর্ধ-বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। এরপর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য জিল্লুর রহমান জুয়েল এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ অ্যাড. ইকবাল বিন বাশার।
উপস্থাপিত বিষয়গুলোর উপর বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক দেলোয়ার আহমেদ, মুনির চৌধুরী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বিএম হান্নান, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জিএম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম রোকন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, শওকত আলী, সিনিয়র সদস্য অ্যাড. শাহজাহান মিয়া, আব্দুর রহমান, প্রেসক্লাব সদস্য তালহা জোবায়ের, মিজান লিটন প্রমুখ।
০৭ আগস্ট, ২০২২।
