চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়া অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৬ নভেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্যামিলি ডে অনুষ্ঠানটিতে ছিল ভিন্নধর্মীয় আমেজ। সকালের নাস্তা ও শিশুদের ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, প্রেসক্লাবের এ অনুষ্ঠানটিতে আমার আসার কথা ছিল। কিন্তু আমার পারিবারিক অসুস্থতাজনিত কারণে আমার পক্ষে আসা সম্ভব হলো না। তারপরও ফোনে হলেও যুক্ত হতে পেরে আমার কাছে ভালো লাগছে। প্রেসক্লাবের সব নেতৃবৃন্দ, তাদের পরিবারবর্গ যারা আজ এখানে এসেছেন এটি খুব আনন্দের একটি দিন।
তিনি আরো বলেন, আমি জানি, সাংবাদিকরা এ দিনটির জন্য প্রতি বছরই অপেক্ষা করে থাকেন। যে দিনটি সবাই মিলে উপভোগ করবেন। এর আগে আপনাদের এ অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছিল। আজ হলো না। কিন্তু আবার নিশ্চই ভবিষ্যতে এ অনুষ্ঠানে থাকবো, ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো। আজকের অনুষ্ঠানটি নিশ্চই অনেক সুন্দর হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের সঙ্গে আমি সব সময় ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারাও সব সময় আমার সঙ্গে ছিলেন এবং ভবিষতেও থাকবেন নিশ্চই। আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা।
প্রতি বছরের মতো এ বছরের ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুক্রবার সকালে ও বিকেলে ২ পর্বে অনুষ্ঠানটি সাজানো হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের পরিবারের ২ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। বার্ষিক ক্রীড়ায় নারী, শিশু ও প্রেসক্লাব সদস্যদের মধ্যে ১২টি ইভেন্টের উপর বিভিন্ন খেলা পরিচালিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা প্রশাসকের স্বামী অধ্যাপক আবুল কাশেম মুহাম্মদ জহুরুল হক, পুলিশ সুপারের সহধর্মিণী ও পুনাকের সভাপতি ডা. আফসানা শর্মি, প্রেসক্লাব নির্বাহী সদস্য অধ্যাপক মো. আব্দুর রহমান প্রমুখ।
সকালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার ও কাজী শাহাদাত।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, আলম পলাশ, রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন, শাহাদাত হোসেন শান্ত, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ ইয়াসিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ শওকত আলী, ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল আলম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাসান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের, কার্যকরী সদস্য পার্থনাথ চক্রবর্তী, আবদুুর রহমান, ওমর পাটওয়ারী, মুনির চৌধুরী, এমএ লতিফ, মোশারফ হোসেন লিটন প্রমুখ।
ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা। সাথে ছিলেন প্রেসক্লাবের কার্যকরী ও অন্যান্য সদস্যবৃন্দ। সাংবাদিক পরিবারের সদস্যরা তথা ছেলে-মেয়ে, স্ত্রী ও অন্যরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

২৮ নভেম্বর, ২০২১।