স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবে হিউম্যান রাইটস জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়।
পরে কর্মশালার উদ্দেশ্য নিয়ে প্রাথমিক আলোচনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি খায়রুজ্জামান কামাল।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় আলোচনা করেন ভাসনটেক সরকারি কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। কর্মশালায় জাতিসংঘ মানবাধিকার সনদ-১৯৪৮, জাতিসংঘ নারী অধিকার সনদ (সিডো)-১৯৭৯, জাতিসংঘ শিশু অধিকার সনদ-১৯৮৯ এবং মানবাধিকার, নালী ও শিশু অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক আলোচনা করা হয়। এ কর্মশালায় চাঁদপুর প্রেসক্লাবের ৩০জন সদস্য অংশ নেন।
প্রশিক্ষণ শেষে দুপুর দেড়টায় সমাপনী আলোচনা ও সনদ বিতরণ করা হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রহিম বাদশা। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান ও শরীফ চৌধুরী।
এর আগে ট্রেনিং শেষে অনুভূতি প্রকাশ করেন চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আব্দুর রহমান, প্রেসক্লাবের সনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, আলম পলাশ, রিয়াদ ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন, শাহাদাত হোসেন শান্ত, মাহবুবুর রহমান সুমন, ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ ইয়াসিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক শওকত আলী, সাংস্কৃতিক সম্পাদক এ কে আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ ও গীতা পাঠ করেন সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
১৭ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর প্রেসক্লাবে হিউম্যান রাইটস জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
