চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আবু নঈম পাটওয়ারী দুলালের ইফতার

স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (১৮ এপ্রিল) তার তালতলাস্থ বাসভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, মির্জা জাকির, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান শোভন ও রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. ইয়াসিন ইকরাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মাহমুদ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক মো. জাকির হোসেন, সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের সম্পাদক শরীফ মো. আশরাফুল হক, ডিবিসির জেলা প্রতিনিধি তালহা জুবায়েরসহ আরো অনেকে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
ইফতার মাহফিলে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। সেই সাথে তার পিতা-মাতাসহ সবার জন্য দোয়া কামনা করেন তিনি।

১৯ এপ্রিল, ২০২২।