চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণের জলবদ্ধতা দূর

মেয়রের আন্তরিক প্রচেষ্টায়

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে পানি নিস্কাশনের ড্রেন তৈরি করে দিলের পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। একটু বৃষ্টি হলে জলাবদ্ধতায় চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত বিভিন্ন বিয়ে ও প্রোগ্রামে আসা মানুষ ও উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হতো। প্রেসক্লাব প্রাঙ্গণে জমে থাকা পানি নিষ্কাশনে পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান ড্রেন তৈরি করে দেন। এতে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত বিভিন্ন বিয়ে ও প্রোগ্রামে আসা মানুষ এবং উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীরা পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।
জানা যায়, ড্রেন না থাকায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ এলাকার জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিন ছিলো। ড্রেন না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যেতো। বিষয়টি পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে জানালে একটি ড্রেনের ব্যবস্থা করে দেন। পুরো ড্রেনটি মজবুত করে করা হয়েছে। ড্রেনটি পাথর দিয়ে আরসিসি ঢালাই করে তৈরি করা হয়েছে। কাজের মানও ভালো হয়েছে। ড্রেনটি হওয়ায় দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূর হয়েছে।

১৪ জানুয়ারি, ২০২৪।