স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাব মিডিয়া কাপ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কামরুজ্জামান স্মৃতি ক্যারাম বোর্ড, মোহাম্মদ হোসেন খান স্মৃতি দাবা ও ইকরাম চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার সূচনা হয়। এর আগে চাঁদপুর প্রেসক্লাবে মরহুম সদস্য ও জুলাই-আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিক আর আইনজীবীদের পেশা একই। আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো। আমরা আইনজীবীরা সাংবাদিকদের জন্য আইনী লড়াই করবো। চাঁদপুরকে এগিয়ে নিতে করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। আমরা একে অপরের পরিপূরক। সাংবাদিকদের পাশে থাকা মহতি কাজ। আপনাদের পাশে থাকতে চাই। খেলাধুলা ব্যাক্তিত্বের বিকাশ ঘটায়। যে কোন প্রয়োজনে আইনজীবী সমিতি আপনাদের পাশে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (মেহেদী হাসান)।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, মোশাররফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু, সদস্য জাকির হোসেন প্রমুখ।
০৯ ফেব্রুয়ারি, ২০২৫।
