চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ

পুলিশ সদস্যের অগ্নিনির্বাপণ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে
……..পুলিশ সুপার মো. মিলন মাহমুদ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে চাঁদপুরের শতাধিক পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠ ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি বলেন, অগ্নি ঝুঁকি মোকাবেলায় আমাদের নিজের ও স্থাপনার নিরাপত্তার জন্য সকল পুলিশ সদস্যের অগ্নিনির্বাপণ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। পুলিশের প্রতিটি সদস্যকে হাতে-কলমে অগ্নিনির্বাপণে ব্যবহৃত ইকুইপমেন্টগুলোর ব্যবহার বিধি যথাযথভাবে জানতে হবে।
তিনি পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, প্রতিটি থানা ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্রকে নিয়মিত অগ্নি নির্বাপন মহড়া অংশগ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (আপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুরের উধ্বর্তন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
২৫ আগস্ট, ২০২১।