এস এম সোহেল
চাঁদপুর মডেল থানায় সদর উপজেলার ১৪ ইউনিয়নের চৌকিদার ও দফাদারদের সাপ্তাহিক হাজিরা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে শতাধিক চৌকিদার ও দফাদারদের সাপ্তাহিক হাজিরা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় চৌকিদার ও দফাদারদের শরীরচর্চা পরিচালনা করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
এসময় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন ইউনিয়ন পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভিটিজিং ও কিশোর গ্যাং রোধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি চোর ডাকাতের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা প্রদান করেন। এছাড়া সর্বদা নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে আহব্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরির্শক (তদন্ত) হারুনুর রশীদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
১৬ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর মডেল থানায় ১৪টি ইউনিয়নের চৌকিদার ও দফাদের সাপ্তাহিক হাজিরা
