সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মধ্য ভাটেরগাঁও জামে মসজিদের সম্প্রসারণের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের সদস্য মো. শরীফ পাটওয়ারীর ব্যক্তিগত অর্থায়নে কাজের উদ্বোধন করা হয়। কাজের উদ্বোধন করেন মধ্য ভাটেরগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য শরীফ হোসেন পাটওয়ারী।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, উপজেলা সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নোমান পাটওয়ারী, প্রচার সম্পাদক মনির চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কারী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সোহেল পাটওয়ারী সোহাগ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল কারী, সিনিয়র সহ-সভাপতি শরীফ খন্দকার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রাদ তপাদার, সহ-সভাপতি মফিজ খান, কোষাধ্যক্ষ মাও. আব্দুল বাকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৫ জানুয়ারি, ২০২১।
