চাঁদপুর মোলহেডে পুড়লো ৭ দোকান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর বড়স্টেশন মোলহেডস্থ বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পর্যটন কেন্দ্রের ভেতরকার ৬টি কসমেটিক্স ও চটপটির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিনগত রাত অনুমানিক দেড়টার সময় মোলহেডে প্রবেশের উত্তর পাশে। খবর পেয়ে রোববার রাতেই স্থানীয় জনতা এবং চাঁদপুর ফায়ার সার্ভিসের দমকলবাহিনী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই অগ্নিকান্ডের ঘটনায় ব্যাবসায়ীদের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. সাকু মোল্লা, রতন খান, বিল্লাল, রিপন, মাহাবুব ও আল আমিন।
তবে কী কারণে এই অগ্নিকান্ড সেটি এখনও নিশ্চিত করতে পারেনি কেউ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পাশাপাশি এই অগ্নিকান্ড কারো শত্রুতাবশত কি না, সেটিও খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

০১ মার্চ, ২০২২।