স্টাফ রিপোর্টার
চাঁদপুর মৎস্য বণিক সমিতির নির্বাচনে নবনির্বাচিত কমিটির কাছে অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব হস্তান্তর করেছে। রোববার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি সফিউল্লা হাওলাদার।
কমিটির সদস্য ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় উপস্থিত ছিলেন সমিতির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হাজি মো. সেকান্দর আলী সরকার, ব্যবসায়ী সিরাজ চোকদার, প্রাক্তন সভাপতি হাজি খালেক মাল, মিনহাজুল হক বেপারী, মিজানুর রহমান জমাদার, হাজি জালাল উদ্দিন বাবুল, ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, সমিতির সচিব মো. ইউনুস মিয়া।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, সহ-সভাপতি মো. বাদশা মাল, সাধারণ সম্পাদক হাজি মো. শবেবরাত সরকার, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান বেপারী, কোষাধ্যক্ষ মো. মাইনুদ্দিন বেপারী, পরিচালক আব্দুল খালেক বেপারী, মো. সিদ্দিকুর রহমান, মো. ছানা উল্লাহ মিজি, ওমর ফারুক চোকদার, মো. ইয়াকুব খান, মো. দাদন বেপারী ও শ্রীকৃষ্ণ চন্দ্র দে।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি ঐ নির্বাচন অনুষ্ঠিত হয়।
০১ ফেব্রুয়ারি, ২০২১।
