চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির কমিটি নিয়ে ব্যাপক উত্তেজনা

স্টাফ রিপোর্টার
বিগত ১৬ বছর যাবত আওয়ামী লীগপন্থী কমিটি রাতের অন্ধকারে পুনরায় বহাল করা হয়েছে। এ নিয়ে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির কমিটি গঠন নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
জানা যায়, ২০২৪ সালের আগস্টের পর চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটটি ছিল সম্পূর্ণ অভিভাবকহীন। মার্কেট কমিটির সভাপতি আনোয়ার হুসাইন আনু আত্মগোপনে চলে যাওয়ার পর, তার স্বনির্বাচিত কমিটিও আত্মগোপনে চলে যায়। ঐ পরিস্থিতিতে মার্কেটের মালিক-সমিতি মার্কেটের নিরাপত্তার কথা বিবেচনা করে আনুর গঠিত সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ জাকির সৃধাসহ ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করার সময় মার্কেটের সাবেক সাধারণ সম্পাদক জাকির মৃধাসহ সব ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করার সময় সর্বস্তরের ব্যবসায়ীদের সম্মতি ও স্বাক্ষর ছিলো। এছাড়া কমিটির ৮ জনের স্বতস্ফূর্ত স্বাক্ষর ছিলো। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো ৮ সদস্যবিশিষ্ট কমিটি অত্যন্ত দক্ষতার সাথে সুশৃঙ্খলভাবে মার্কেট পরিচালনা করে আসছে। হঠাৎ আনুর গঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির মৃধা রাতের অন্ধকারে তার সেই পুরনো সদস্যদের নিয়ে সমিতি অফিসের তালা ভেঙ্গে কিছু লোকের উপস্থিতিতে সেই কমিটি বহাল করে। শুধুমাত্র সভাপতি আনু ছাড়া সবাই বহাল।
এ বিষয়ে মো. জাকির হোসেন মৃধাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হকার্স মার্কেট কমিটির ব্যাপারে আমরা যা কিছু করেছি তা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের নির্দেশেই করেছি। এমতাবস্থায় সাধারণ ব্যবসায়ীদের মনে জিজ্ঞাসা বাস্তবেই কি মানিক সাহেব জাকির মৃধাকে এ ধরনের অনুমতি দিয়েছেন, যে স্বৈরাচার আনু লীগের দোসরদের পূনর্বাসন করানোর জন্য?
বর্তমানে জাকির মৃধার রাতের অন্ধকারের গঠিত কমিটি মার্কেট অভ্যন্তরে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় হিংস্র ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।
এমতাবস্থায় মার্কেটের ব্যবসায়ীরা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের কাছে মার্কেটের কমিটি গঠন নিয়ে সুস্থ ও সুন্দর সমাধান কামনা করেন এবং স্বৈরাচারের দোসররা যেন আর কখনো মার্কেট কমিটিতে পূনর্বহাল না হয়, সেই দাবি জানান ব্যবসায়ীরা।

০৬ মার্চ, ২০২৫।