চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সেক্রেটারী আ. হান্নানের চেহলাম সম্পন্ন


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক আ. হান্নানের চেহলাম সম্পন্ন হয়েছে। গত ৩১ জানুয়ারি মরহুমের বাড়ি ফরিদগঞ্জ উপজেলাধীন গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকির বাজারস্থ বেপারী বাড়িতে মিলাদ ও দোয়ার মাধ্যমে তা সম্পন্ন হয়।
চেহলামে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সাবেক সভাপতি শেখ মোতালেব, শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শাবনু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল আখন, ইমন ঢালী, আনোয়ার হাওলাদার, হান্নান, সাবেক যুগ্ম সম্পাদক দেবাশীষ বিশ্বাস, মরহুমের আত্মীয়স্বজন, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফকিরবাজার উত্তর জামে মসজিদের ইমাম।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টায় আ. হান্নান বেপারী চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে কিন্ডারগার্ডেন সংলগ্ন বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ রেলওয়ের কর্মচারী এবং দীর্ঘদিন রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুমের বড় ছেলে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান বেপারী তার বাবার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।