চাঁদপুর রেলপথে গেটব্রেরিয়ার ভেঙে ট্রাক রেললাইনে

শওকত আলী
চাঁদপুর-লাকসাম রেলপথের ৫৪ কিলোমিটার এলাকার এলসি-৬ নামক স্থানের বাকিলা রেলক্রসিংয়ে মালামাল বোঝাই দ্রুতগামী একটি ট্রাক গতিনিয়ন্ত্রন করতে না পেরে রেললাইনের পাশে অবস্থিত গেট ব্রেরিয়ার ভেঙে রেললাইনে উঠে গিয়ে রেলপথে দুর্ঘটনা ঘটায়। গতকাল রোববার বিকেলে রেলপথ মেরামতের পর এ পথের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে দায়িত্বরত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সত্যতা স্বীকার করে নিশ্চিত করেন।
ঘটনার পরপর চাঁদপুর রেলওয়ে থানার পুলিশ চালক, হেলপারকে আটক ও ট্রাকটি জব্দ করলেও রেলপথ মেরামত ও রেলগেইটের গেট ব্রেরিয়ার মেরামত করে দিবে এ সত্বে রোববার বিকেলে সমঝোতার ভিত্তিতে চালক, হেলপারকে আটক ও ট্রাকটি ছাড়া পেয়েছে বলে রেলওয়ে থানার ওসি জানান। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে রেলওয়ে থানা থেকে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে, শনিবার ভোর ৩টায় চাঁদপুর-লাকসাম রেলপথের বাকিলা নামক স্থানে। তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুর্ঘটনাস্থল থেকে গাড়ির চালককে আটক ও ঘাতক ট্রাকটিকে জব্দ করে।
এতে করে এ পথের ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। এ ঘটনার পর প্রায় ৪ ঘণ্টা সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে রেলওয়ের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।
এ ঘটনায় রেলপথের ব্যাপক ক্ষতিসাধন ও গেট ব্রেরিয়ার ভেঙে চুরমার হয়ে যায়। যার ফলে ১ ঘন্টা ১০মিনিট পরে চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
পুলিশ ট্রাকটিকে জব্দ করে চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে যায়। ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার আলম।
জানা গেছে, কাচাঁমাল শসা বোঝাই একটি ট্রাক গোপালগঞ্জ থেকে চাঁদপুর হয়ে কুমিল্লা যাচ্ছিল। এরই মধ্যে চাঁদপুর-লাকসাম রেলপথের এলসি-৬ নামক স্থানে আসলে মালবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে বাকিলা রেলক্রসিংয়ের বাকদিয়ে পারাপার হওয়ার সময় মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গেট ব্রেরিয়ার ভেঙ্গে চুরমার করে রেললাইনের উপর উঠে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাস্থলে ট্রাকটি কাঁচা মালামাল নিয়ে উল্টিয়ে পড়ে যায় এবং এ পথের রেল চলাচলের ব্যহত হয়।
এ খবর চাঁদপুর আসলে রেলওয়ের পূর্ত বিভাগের দায়িত্বরত কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম আধুনিক পদ্বতি ব্যবহার করে রেললাইনের উপর থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেললাইনের উপর থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাবিক করে দেয়। যার ফলে এ পথের ট্রেন চলাচল প্রায় ৪ ঘন্টা পর স্বাভাবিক হয়ে পড়ে।
এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় অফিসার ইনচার্জ মো. সারোয়ার আলম জানান, ট্রাকটি ব্রেকফেল করে দুর্ঘটনা ঘটায়। দুর্ঘনার পরপর ঘটনাস্থলে গিয়ে চালক, হেলপারকে আটক করা এবং মিনি ট্রাকটি জব্দ করা হয়। পরে তারা রেলওয়ের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা ঠিক করে দেয়ার শর্র্তে চালক, হেলপার ও ট্রাকটি সমঝোতার ভিত্তিতে ছেড়ে দেওয়া হয়েছে। রেলওয়ের অল্প ক্ষতি হয়েছে। তারা ২/৩দিন সময় নিয়ে মেরামত করে দেবে। এ বিষয়টি চাঁদপুর রেলওয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
২৩ নভেম্বর, ২০২০।