চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে দৃষ্টিশক্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার
গত সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় চাঁদপুর শহরের আলিমপাড়ায় অবস্থিত লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে স্কুলগামী শিক্ষার্থীদের বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। এতে প্রায় চারশ’র মতো শিক্ষার্থীকে সেবা দেয়া হয়।
ক্লাবের প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চনের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটা. কাজী শাহাদাত ও চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আনোয়ার। উপস্থিত ছিলেন চক্ষু হাসপাতালের কর্মকর্তা রোটা. সঞ্জয় অধিকারী ও রোটা. সাইফুল ইসলাম। দৃষ্টিশক্তি পরীক্ষণে সহযোগিতা করেন চক্ষু হাসপাতালের সিনিয়র প্যারামেডিকবৃন্দ।
কর্মসূচিতে অংশগ্রহণকারী অতিথিদের প্রত্যেকেই শিক্ষার্থীদের বছরে কমপক্ষে একবার দৃষ্টিশক্তি পরীক্ষণের ওপর জোর দেন। ডাক্তাররা রাতকানা রোগ প্রতিরোধে বেশি বেশি রঙিন শাকসব্জি আহারের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি তার বক্তব্যে স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হতে উদ্বুদ্ধ করেন।

২০ অক্টোবর, ২০২২।