চাঁদপুর রোটারী ক্লাবের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৪-২৫ রোটারী বর্ষের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর রোটারী ভবনের ডা. নূরুর রহমান কনফারেন্স হলে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম পিএইচএফ।
চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, এমসি এর পরিচালনায় বক্তব্য রাখেন রোটা. পিপি অধ্যাপক মো. জাকির হোসেন আরএফএসএম, রোটা. পিপি ডা. এমজি ফারুক ভূঁইয়া আরএফএসএম, রোটা. আলহাজ অ্যাড. ইকবাল-বিন-বাশার পিএইচএফ, রোটা. তোফায়েল আহাম্মদ শেখ পিএইচএফ, রোটা. পিপি শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেল পিএইচএফ, রোটা. আইপিপি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ, রোটা. উজ্জ্বল হোসাইন আরএফএসএম ও রোটা. আবু সাইদ কাউসার আরএফএসএম।
সাপ্তাহিক বুলেটিন উদ্বোধন করেন রোটা. পিপি কাজী শাহাদাত পিএইচএফ। অনুভূতি প্রকাশ করেন রোটা. মুক্তিযোদ্ধা মো. মহসীন পাঠান আরএফএসএম ও রোটা. রাসেল সালাউদ্দিন। দোয়া পরিচালনা করেন অ্যাড. মাহবুব চিশতী।
এসময় উপস্থিত ছিলেন রোটা. পিপি মো. নাছির উদ্দিন খান পিএইচএফ, রোটা. অ্যাড. পলাশ মজুমদার আরএফএসএম, রোটা. মো. রফিকুল ইসলাম, রোটা. গোপাল সাহা পিএইচএফ, রোটা. শাহীনা আক্তার, রোটা. হাবিবুর রহমান পাটওয়ারী পিএইচএফ, রোটা. নাছির আহমেদ চোকদার আরএফএসএম, রোটা. কাজী মিজানুর রহমান আরএফএসএম, রোটা. মো. রেদওয়ান রহমত উল্লাহ সম্রাট আরএফএসএম, রোটা. মো. সাইফুল ইসলাম আরএফএসএম, রোটা. মানিক লাল দেবনাথ আরএফএসএম, রোটা. মো. ফয়সাল আহমেদ ফরাজী আরএফএসএম, রোটা. মো. রুবেল মিয়াজী শোভন আরএফএসএম, রোটা. গাজী মোহাম্মদ মহসিন কাদের আরএফএসএম, রোটা. মো. আমিনুল ইসলাম আরএফএসএম।

০৭ জুলাই, ২০২৪।