চাঁদপুর রোটারী ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের ফার্স্ট ডে সেলিব্রেশন

রোটারিয়ানদের সেবামূলক কার্যক্রম অনুকরণীয়
…………. জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার
২০২২-২৩ রোটারী বর্ষের প্রথম দিন উদযাপন (ফার্স্ট ডে সেলিব্রেশন) করেছে চাঁদপুর রোটারী ক্লাব। গত শুক্রবার (১ জুলাই) চাঁদপুর রোটারী ভবনের নূরুর রহমান কনফারেন্স হলে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে পালিত হয় এ দিনটি। ক্লাব সভাপতি রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
ঐদিন সেবামূলক প্রকল্পগুলো ছিলো- চলন অক্ষম রোগীকে হুইলচেয়ার বিতরণ, অঙ্গহানি প্রতিবন্ধী চিকিৎসা সহায়তা, দূরারোগ্য রোগীদের চিকিৎসা প্রণোদনা, অসমর্থ হৃদরোগীকে চিকিৎসা অব্যাহতকরণ সেবা ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থী প্রণোদনা ইত্যাদি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, চাঁদপুর রোটারী ক্লাব এতো ভালো কাজ করছে তা এখানে না আসলে বুজতে পারতাম না। রোটারিয়ানদের সেবামূলক যে মহৎ কার্যক্রমগুলো করছে তা সত্যিই অনুকরণীয়। তবে আমরা যাদের সেবা দিচ্ছি তাদের পরবর্তীতে খোঁজ নেয়াও সেবারই একটি অংশ। যেসব গরিব মেধাবীদের আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে আমি আশা করবো পরবর্তীতেও আপনারা তাদের খোঁজ-খবর রাখবেন। আমরা যদি পরিবারকে একটি দেশ মনে করে সেবা প্রদান করি তাহলে সত্যি এ দেশ অনেক সুন্দর হবে।
ক্লাব সেক্রেটারী রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটা. পিপি নাসির উদ্দিন খান, রোটা. পিপি কাজী শাহাদাত, আইপিপি রোটা. শাহেদুল হক মোরশেদ, রোটা. পিপি প্রফেসর মো. জাকির হোসেন, রোটা. অ্যাড. ইকবাল-বিন-বাশার প্রমুখ।
জেলা প্রশাসক কামরুল হাছান আরো বলেন, আপনাদের সন্তানরা যেটা পড়ছে বা শিখছে তা যথাযথভাবে শিখছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। আমরা প্রত্যেকে যদি দায়িত্বশীল হই তাহলে সমাজটা আরো সুন্দর হবে। আমরা আনেক কাজ শুরু করি কিন্তু শেষ করি না। রোটারী ক্লাব যে কাজ শুরু করে তা শেষ করে। চাঁদপুর জেলাকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য রোটারী ক্লাব ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটা. পিপি আলহাজ মো. হাফিজ মিয়া, রোটা. পিপি নজরুল আমিন চৌধুরী সাজু, রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, রোটা. অ্যাড. নজরুল ইসলাম, রোটা. মো. মোস্তফা ফুল মিয়া রোটা. অ্যাড. পলাশ মজুমদার, রোটা. উজ্জ্বল হোসাইন, রোটা. মাহবুবুর রহমান সুমন, রোটা. রফিকুল ইসলাম, রোটা. নাজমুল ইসলাম এমিল, রোটা. শাহানা ইসলাম, রোটা. হাবিবুর রহমান পাটোয়ারী, রোটা. অ্যাড. শাহাদাত হোসেন, রোটা. মহসিন পাঠান, রোটা. আব্দুল্লাহ আল মামুন, রোটা. মানিক লাল দেবনাথ, রোটা. ফায়েজ আহমেদ, রোটা. সাইফুল ইসলাম, রোটা. রেদওয়ান রহমতুল্লাহ সম্রাট।
উল্লেখ্য, বাংলাদেশের সপ্তম রোটারী ক্লাব হিসেবে চাঁদপুর রোটারী ক্লাব সারা জেলায় সমাজসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

০১ জুলাই, ২০২২।