স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৪৭তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি সুন্দর আয়োজনের জন্য রোটার্যাক্টরদের ধন্যবাদ জানিয়ে বলেন, সেবার মনোভাবাপন্ন মানুষগুলোই রোটারীর সাথে সম্পৃক্ত। আর রোটার্যাক্ট রোটারী ক্লাবের একটি অঙ্গ সংগঠন, যে সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন উদ্যমী তরুণ-যুব সমাজ, যারা নিজেদের মানুষের কল্যাণ কাজের ব্রতী হিসেবে তৈরি করছেন অত্যন্ত দক্ষ হিসেবে। বৈশি^ক মহামারী করোনাকালীন সময়ে তা আমি অনেকটাই অনুভব করতে পেরেছি। মানুষের কল্যাণে, মানুষের জন্য কাজ করতে পারাটাই একটি আনন্দ।
তিনি চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবকে চাঁদপুর পৌরসভার সাথে তুলনা করে বলেন, চাঁদপুর পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান, রোটার্যাক্ট ক্লাবও একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাই সুন্দর সমাজ বিনির্মাণে রোটার্যাক্টের মত সেবামূলক সংগঠনগুলোর প্রয়োজন রয়েছে। আমি এসব সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সমাজের অনেক ভালো কাজই সম্পন্ন হয় রোটারিয়ানদের প্রচেষ্টায়। কারণ সমাজের প্রতিষ্ঠিত মানুষগুলোই রোটারীর সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি মাদক, সন্ত্রাস, ইভটিজিংমুক্ত সমাজ গঠনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং যে প্রত্যাশা পূরণে চাঁদপুরবাসী তাকে মেয়র নির্বাচন করেছেন, তা তিনি তাঁর দায়িত্বকালীন সময়ই সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্যে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি রোটারিয়ান পিপি তমাল কুমার ঘোষ, অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম এবং রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি অধ্যাপক মো. জাকির হোসেন আজাদ।
অভিষেক কমিটির চেয়ারম্যান রো. এনামুল ইসলাম সাব্বির ও রো. পিপি রেজাউল ইসলাম রকির যৌথ সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট রোটা. মাহমুদা খানম, ডিআরআর ইলেক্ট (২০২২-২৩) রো. পিপি সাজ্জাদ হোসেন ও ডিআরআর নমিনী (২০২৩-২৪) রো. পিপি শরীফুল ইসলাম অপু। অনুষ্ঠানে উপস্থিতির পরিচিতি তুলে ধরেন অভিষেক অনুষ্ঠানের সম্পাদক রো. পিপি মো. আল-আমিন। বিদায়ী সভাপতি রো. দেলোয়ার হোসেন সুমন ও নবাগত সভাপতি রো. নিলয় দে তাদের অনুভূতি প্রকাশপূর্বক বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রোটার্যাক্ট ক্লাব সচিব (২০২১-২০২২) রো. নাজিম উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন রো. ওবায়েদুর রহমান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন রো. নিশান বসু।
এসময় রোটারিয়ানদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, রোটা. পিপি নাসির উদ্দিন খান, সেক্রেটারী রোটা. অ্যাড. পলাশ কুমার মজুমদার, জয়েন্ট সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন, রোটা. গোপাল চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা রোটা. মহসীন পাঠান, চাঁদপুর সেন্ট্রাল ইনারহুইল ক্লাবের সাবেক সভাপতি তাসলিমা মুন্নি, ভাইস প্রেসিডেন্ট মিতু আক্তার প্রমুখ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিগত বছরের প্রতিবেদন পেশ করেন বিদায়ী সেক্রেটারী রো. কাজী আজিজুল হাকিম (নাহিন)। পরে ২০২০-২১ সালের বিদায়ী প্রেসিডেন্ট রো. দেলোয়ার হোসেন সুমন ও বিদায়ী সেক্রেটারী রো. কাজী আজিজুল হাকিম ২০২১-২২ সালের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রো. নিলয় দে ও সেক্রেটারী রো. নাজিম উদ্দীনের কাছে কলার হস্তান্তর করেন। পরে অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
অভিষেক অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। পুরো অনুষ্ঠানজুড়েই উৎসবের আমেজ ও শৃঙ্খলাবোধ পরিলক্ষিত হয়। নবাগত কমিটি সেবামূলক কাজে সবার সহযোগিতা কামনা করেন।
০৪ এপ্রিল, ২০২২।
