চাঁদপুর লক্ষ্মীপুরে আ.লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি বক্তব্যে বলেন, আমরা কেন্দ্রে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেলিম খানের নামের তালিকা পাঠাবো। নির্বাচনে যদি আপনাদের কোনো প্রার্থী থাকে তাহলে বলতে পারেন। তাছাড়া অন্য দলের প্রার্থী থাকতে পারে। আমরা তাদের সাথে নির্বাচন করে মো. সেলিম খানকে বিজয়ী করবেন। আপনারা যেভাবে একক প্রার্থী নির্বাচন করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সেলিম খান কে বিজয়ী করে এ ইউনিয়নকে আরো উন্নয়ন করে নিবেন। ওয়ার্ডগুলোতেও দলীয় প্রার্থী দিবেন। যোগ্য ব্যাক্তিদের প্রার্থী দিবেন।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইদ মাস্টারের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজি, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, সদর উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুছ গাজী, রশিদ মেম্বার, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিজি, যুগ্ম সম্পাদক আব্দুল কাদিরসহ সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
এসময় ৬৯ জন সদস্য ও ১৩জন উপদেষ্টাসহ ৮২ জনের সমর্থন নিয়ে তৃণমূল পর্যায় নেতৃবৃন্দ লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. সেলিম খানকে নৌকা প্রতীকের চেয়ারম্যান হিসেবে পুনরায় দেখতে চায় বলে সমর্থন জানায়।
২০ জানুয়ারি, ২০২১।