স্টাফ রিপোর্টার
চাঁদপুর লঞ্চঘাটে প্রবেশদ্বারের বাম পাশে অতিরিক্ত টিকিট কাউন্টার সরিয়ে রাতের আঁধারে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিআইডব্লিউটিএ’র নৌ-বন্দর কর্মকর্তা কাউছার আহমেদ নিজে উপস্থিত থেকে অবৈধ দোকানটি উচ্ছেদ করে নৌ-থানার হেফাজতে রাখেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ঈদের সময় যাত্রীদের ভিড় সামাল দিতে লঞ্চঘাটে প্রবেশ পথের বাম পাশে একটি অস্থায়ী টিকিট কাউন্টার তৈরি করা করে। সেই কাউন্টার সড়িয়ে লঞ্চঘাট এলাকার হারুন নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতের আঁধারে দু’পাশে সাটারওয়ালা লোহার ইস্পাত দিয়ে তৈরি করা দোকান স্থাপন করে। বিআইডব্লিউটিএ’র নৌ-বন্দর কর্মকর্তা কাউছার আহমেদের কাছে খবর যাওয়ার সাথে সাথে তিনি লঞ্চঘাটে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনাটি শ্রমিক দিয়ে সড়িয়ে নৌ পুলিশের হেফাজতে রাখেন।
এ বিষয়ে বন্দর কর্মকর্তা কাউছার আহমেদ জানান, হারুন নামের এক লোক কিছুদিন আগে আমার অফিসের যায়। পরে হারুন বলেন তিনি লঞ্চঘাটে একটি দোকান দিয়ে মাস্ক ও হ্যান্ডওয়াস বিক্রি করবেন। তাকে আমি বলেছি মাস্ক ও হ্যান্ডওয়াস বিক্রি করুন, আমাদের আপত্তি নেই। কিন্তু কোন দোকান বসানো যাবে না। আজ সকালে আমার কাছে ফোন আসে লঞ্চঘাটে একটি দোকান বসানো হয়েছে। আমি ঘটনাস্থলে এসে দেখি সেই হারুন নামের সেই লোকটি দোকানটি বসিয়েছে। দোকানটি সরিয়ে নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দোকানের মালিক মুচলেকা দিয়ে দোকানটি নিয়ে যেতে হবে।
তিনি আরো জানান, আমি চাঁদপুরে যোগদানের পর কোন অবৈধ স্থাপনা বসতে দেইনি এবং ভবিষ্যতেও দেবো না। লঞ্চঘাটে অবৈধ স্থাপনা তালিকা করা হচ্ছে পর্যায়ক্রমে তা উচ্ছেদ করা হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন এ কর্মকর্তা।
১০ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর লঞ্চঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
