স্টাফ রিপোর্টার
করোনার ভয়াবহতা ও রেড জোন ৪০ জেলার মধ্যে দশের মধ্যে রয়েছে চাঁদপুর জেলা। প্রতিনিয়ত করোনার পরীক্ষায় চাঁদপুরে আক্রান্তের হার বেড়েই চলছে। চাঁদপুরে করোনা আক্রান্তের হার প্রায় ৫০%। মৃতের হার কম থাকলে ও আক্রেন্তের হার ক্রমশ বেড়েই চলছে। তাই চাঁদপুরকে রেড জোনের আওতায় আনা হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল থেকে চাঁদপুর মডেল থানার পুলিশ অফিসার ইনচার্জ আ. রশীদের নেতৃত্বে কয়েক ভাগে বিভক্ত হয়ে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনের উপর কড়াকরি নজরদারি রেখেছিল। রিক্সা ছাড়া অন্য যানবাহন প্রবেশ করতে দেয়া হয়নি। জরুরি খাদ্যের গাড়ি প্রবেশ করতে দেয়া হয়েছে। অনেক ব্যাটারীচালিত অটোবাইক আটক করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আ. রশীদ অসহায় দরিদ্র চালকদের বিনয়ের সাথে বলেছেন, আপনারা দরিদ্র মানুষ, আর করোনা হলো মৃত্যুময় রোগ। এ রোগ থেকে আপনাদের সুরক্ষিত রাখতে সরকার কড়া লকডাউন ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। ৭ দিন গাড়ি বন্ধ রাখলে আপনারা মরে যাবেন না। সুস্থ থাকলে অর্থ উপার্জন করতে পারবেন। যারা মাস্ক ব্যবহার করেন না মাস্ক ব্যবহার করতে হবে। তবেই করোনার মতো মৃত্যুময় রোগ থেকে বাঁচতে পারবেন।
০১ জুলাই, ২০২১।
