চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাবিতে শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ

জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে কাজ করছে শিশু কল্যাণ ট্রাস্ট
……….অতিরিক্ত সচিব হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ১৩২ জন অসহায়, সুবিধা বঞ্চিত, শ্রমজীবী, পথ শিশু শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয় মাঠে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী, পথশিশুদের কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে কাজ করছে শিশু কল্যাণ ট্রাস্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিশু কল্যাণ ট্রাস্ট ১৯৮৯ সালে পথকলি ট্রাস্ট নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে সরকার ১৯৯২ সালে পথকলি ট্রাস্ট নাম পরিবর্তন করে শিশু কল্যাণ ট্রাস্ট নামকরণ করে থাকে। সরকারি, বেসরকারি দান অনুদানে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ট্রাস্টটি পরিচালিত হয়।
তিনি আরো বলেন, আমাদের দেশে আটানব্বই ভাগ ছেলে মেয়ে প্রাথমিক শিক্ষাগ্রহণ করছে। বিদ্যালয়ের বাইরে থাকা অসহায়, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী, পথশিশুরা বাকি দুই ভাগের অন্তর্ভুক্ত। এসব ছেলেমেয়েদের জন্য স্থাপিত হয়েছে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়। শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে পাঠদানের আগে-পরে কাজ করার সুযোগ রেখে পাঠদান সময় সূচি নির্ধারণ করা হয়।
চলমান তীব্র শীতের মধ্যে চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সব শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগের প্রসংশা করে হাবিবুর রহমান বলেন, অল্প সময়ের মধ্যে চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের অসমাপ্ত কাজ সম্পন্ন করে এখানে কারিগরি কোর্স চালু করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সানজিদা সাহানাজ, শিশু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রবীর কুমার হালদার ও চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন।
সামাজিক সংগঠন চাঁদমুখের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন শান্ত। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম ও উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ্আলম মল্লিক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক হাবিবুর রহমানের সহধর্মিণী মুসফেকা হাবিব, চাঁদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ, আব্দুল হাই, ডা. মাসুদ হাসান, ডা. রাসেদা আক্তার, চাঁদপুর মডেল থানার এসআই কবির হোসেন, উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্জাহান সিদ্দিকী, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক শাহ আলম খান, সাংবাদিক সাইফুল ইসলাম, কবি ও গল্পকার ফরিদ হাসান, স্বেচ্ছাসেবক ও সংগঠক ওমর ফারক, মো. হানিফ চোকদার, ওয়াসিম মোল্লা, মামুন জমাদার, ডা. মোস্তফা কামাল, শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, জান্নাত হাওয়া, তাসনুভা রহমান তন্বী, ফাতেমা রোকসানা, কাউসার জাহান ও ফাতেমা আক্তার।
২৫ জানুয়ারি, ২০২১।