চাঁদপুর সদরের ১০ ইউনিয়নে ভোটার ১ লাখ ৯৩ হাজার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪শ’ ৯৯ জন। এই ভোটাররা ১০ জন চেয়ারম্যান ও সংরক্ষিত আসনসহ ১শ’ ২০ জন মেম্বার নির্বাচিত করবেন। ১০ ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ৪৭২ জন। আগামি ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে চাঁদপুর সদরের ১০টিসহ দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামি ২১ অক্টোবর যাচাই-বাচাই।
চাঁদপুর উপজেলা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ভোটার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৪শ’ ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১ হাজার ৮৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪শ’ ৫১ জন। দ্বিতীয় ধাপের চাঁদপুরের ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বিষ্ণুপুর ইউপির ৪জন চেয়ারম্যান প্রার্থী হলেন- বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী মো. নাছির উদ্দীন খান শামীম, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত অজিউল্লাহ সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. জিয়াউর রহমান ও খোরশেদ আলম। এ ইউনিয়নে ৩টি সংরক্ষিত আসনের সদস্যপদে ৬ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৯জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
বিষ্ণুপুর ইউনিয়নের মোট ভোটার ২৬ হাজার ২৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬০৫ জন ও নারী ভোটার ১২ হাজার ৬৫২ জন।
আশিকাটি ইউনিয়ন থেকে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, ইসলামী আন্দোলন মনোনীত মো. মাসুদ গাজী, স্বতন্ত্র প্রার্থী দেলওয়ার হোসেন খান, জাফর আহম্মেদ খান, নয়ন চন্দ্র দাস ও সাইফুল ইসলাম। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬জন মনোনয়ন জমা দেন।
আশিকাটি ইউনিয়নের ভোটার ২০ হাজার ৮১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৫১ জন ও নারী ভোটার ১০ হাজার ১৬০ জন।
শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান স্বপন মাহমুদ, আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী মো. মাসুদুর রহমান নান্টু, ইসলামিক আন্দোলনের মো. শাহ জামাল গাজী, স্বতন্ত্র মো. আবুল হাসেম রুশদী, মো. ফারুক হোসেন বেপারী ও মো. রফিকুল ইসলাম। সাধারণ সদস্য পদে ৩৮জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়ন জমা দেন।
শাহমাহমুদপুর ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২৬ জন ও নারী ভোটার ১০ হাজার ৬১৩ জন।
রামপুর ইউনিয়ন থেকে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইসলামিক আন্দোলনের আলতাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আবুল বারাকাত মো. রেজওয়ান, মো. ইকবাল হোসেন পাটওয়ারী ও মো. দিদার হোসেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন মনোনয়ন পত্র জমা দেন।
রামপুর ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৯৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭১৩ জন ও নারী ভোটার ৮ হাজার ২৬৩ জন।
মৈশাদী ইউনিয়ন থেকে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম, ইসলামিক আন্দোলনের আজহারুল ইসলাম ও স্বতন্ত্র আবু জাফর মো. সালেহ। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭জন মনোনয়ন জমা দেন।
মৈশাদী ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭৯৭ জন ও নারী ভোটার ৬ হাজার ৪৮৯ জন ।
তরপুরচন্ডী ইউনিয়ন থেকে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমাম হাসান রাসেল গাজী, ইসলামিক আন্দোলনের মো. মারুফ সর্দার ও স্বতন্ত্র মো. আলম খান। এখানে সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮জন মনোনয়ন জমা দেন।
তরপুরচন্ডী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ২৬৮ জন ও নারী ভোটার ৫ হাজার ৮৭ জন।
বাগাদী ইউনিয়ন থেকে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ইসলামিক আন্দোলনের মো. নেয়ামত উল্লাহ, স্বতন্ত্র মো. বরকত উল্ল্যাহ খান, মানিক মিয়া ও জাকের পার্টি মুনসুর বেপারী। এখানে সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন মনোনয়ন জমা দেন।
বাগাদী ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৭৯০ জন ও নারী ভোটার ১২ হাজার ২৭৮ জন।
বালিয়া ইউনিয়ন থেকে ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিক উল্যাহ মাস্টার, বর্তমান চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিয়াজী, মো. নুরুদ্দিন খান, হাফিজুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন তফাদার, মো. কামরুল হাসান খান ও গাজী মো. মাসুদ রায়হান। এখানে সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন মনোনয়ন জমা দেন।
বালিয়া ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৫৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১০৭ জন ও নারী ভোটার ১২ হাজার ৪৪৫ জন।
চান্দ্রা ইউনিয়ন থেকে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, ইসলামী আন্দোলনের মাও. মো. মজিবুর রহমান মিয়াজী, স্বতন্ত্র প্রার্থী মুকবুল, নাছির উদ্দিন গাজী ও আব্দুর রহমান বেপারী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯জন মনোনয়ন জমা দেন।
হানারচর ইউনিয়ন থেকে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার রাঢ়ী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুকবুল হোসেন মিয়াজী, ইসলামিক আন্দোলনের মো. মনির হোসেন, স্বতন্ত্র মোজাম্মেল হোসেন গাজী ও মো. নাছির মাঝি। এখানে সাধারণ সদস্য পদে ২৭জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬জন মনোনয়ন জমা দেন।
হানারচর ইউনিয়নে মোট ভোটার ৬ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৮৭৫ জন ও নারী ভোটার ৩ হাজার ২৮ জন।
চাঁদপুর সদরের এ নির্বাচনে গত ১৭ অক্টোবর ছিলো এ নির্বাচনে সব পদে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ দিন। সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের সর্বমোট ৪৭২জন প্রার্থী তাদের নিজ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য পদে ৩৪৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯জন।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সদর উপজেলা প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এএসএম রাশেদুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন বিষ্ণুপুর, তরপুরচন্ডী ও বালিয়া ইউনিয়নের প্রার্থীরা।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ডা. মোহাম্মদ মকবুল হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন বাগাদী, চান্দ্রা, হানারচর, মৈশাদী ও আশিকাটি ইউনিয়নের প্রার্থীরা।

২০ অক্টোবর, ২০২১।