সজীব খান
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সালাহ উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. লামিয়া নূর, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই, বাংলাদেশ কোস্টগার্ডের পেটি অফিসার মো. হুমায়ূন কবির, চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান, সদর উপজেলা এসও আইউব আলী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী বেপারী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল গাজী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার রাঢ়ী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ প্রমুখ।
১৫ মার্চ, ২০২২।
