স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকেলে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে কার্যালয়ে সম্মুখে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, চাঁদপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করেত যারা অপপ্রচার চালাচ্ছে তাদের রুখে দিতে আহ্বান জানাচ্ছি। দল ও দলের বাইরে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। ডা. দীপু মনির বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে, মাঠের কর্মীরা দাঁতভাঙ্গা জবাব দিবে। পদ্মা সেতু তৈরীর পূর্বে বিশ্বব্যাংক বলেছে দুর্নীতি হয়েছে, কিন্তু দেখেন আজ শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুতে কিছুদিনের মধ্যে যানবাহন চলবে। ঠিক তেমনি চাঁদপুর মেডিক্যাল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সব উন্নয়নকে বাধাগ্রস্ত করছে আমাদের ঘরের লোক। ডা. দীপু মনির সমালোচনা করা হলে শেখ হাসিনার সমালোচনা করা হয়। কারন তিনি মন্ত্রী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, তাজুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ পাটওয়ারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান ছাত্তার রাঢ়ী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগৈর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
০২ ফেব্রুয়ারি, ২০২২।
