সদরে সভাপতি নাজিম, সম্পাদক এরশ্বাদ, পৌরে সভাপতি রাধা, সম্পাদক বাবুল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষে ২য় অধিবেশন চাঁদপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর সার্কিট হাউসে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক সব প্রার্থীদের উপস্থিতিতে আলোচনা করেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
পরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ উপস্থিত সবার উদ্দেশে এবং কেন্দ্রিয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
ঘোষণার প্রথমে তিনি চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও সাধারণ সম্পাদক পদে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজীর এবং চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপকে সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত শত-শত নেতাকর্মী হাততালি দিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান।
০৬ ডিসেম্বর, ২০২২।
