সজীব খান
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী গণসংযোগ করেছেন। রোববার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার নিজ ইউনিয়ন বালিয়া থেকে তিনি গণসংযোগ ও প্রচারণা শুরু করেন।
এসময় উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রার্থী ছিলাম। নেত্রী আমাকে মনোনয়ন দেননি, আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছি। আমি ভাইস চেয়ারম্যানপ্রার্থী হয়েও নৌকার প্রচারণায় ব্যস্ত ছিলাম। এ বছর আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আশা রাখি নেত্রী আমাকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবেন। আমি নৌকা পেলেই চেয়ারম্যান পদে নির্বাচন করব, বিদ্রোহী প্রার্থী হয়ে নয়। মনোনয়ন না পেলে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব না, আমি বিগত দিনে নৌকার পক্ষে ছিলাম ভবিষ্যতেও থাকবো, বিদ্রোহী প্রার্থীর পক্ষে আমি কখনো ছিলাম না, বিদ্রোহী প্রার্থী আমি হবও না।
এসময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হান্নান মাস্টার, সহ-সভাপতি কবির আহমেদ ওসমানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
২২ জানুয়ারি, ২০২৪।
