চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

 

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মো. তাজুল ইসলাম হাওলাদার নির্বাচিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাসুদুর রহমান নান্টু উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য নবনির্বাচিত সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
১৬ সেপ্টেম্বর, ২০২১।