চাঁদপুর সদর উপজেলা বিএনপির উপদেষ্টা মুকবুল হোসেন মামুন পাটওয়ারীর ইন্তেকাল

কে এইচ রনি
চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র উপদেষ্টা মো. মুকবুল হোসেন পাটওয়ারী আর নেই। গত বৃহস্পতিবার বিকেলে বাদ আসর মহামায়া বাজার কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. মুকবুল হোসেন পাটওয়ারী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিমলেরগাঁও গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা।
মো. মুকবুল হোসেন পাটওয়ারী যথেষ্ট সুনামের সাথে রাজনীতির পাশাপাশি আয়কর রিটার্নিং সহকারী কর্মকর্তা, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটিং সদস্য ও ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে এসেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জানাজার আগে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, চাঁদপুর আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু তাহের পাটওয়ারী, চাঁদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাড. মোরশেদ আলম তালুকদার (বাবুল), মানবাধিকার সংগঠক এমদাদুল হক মিলন, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন বেপারী, সমাজসেবক মাও. আহসান উল্যাহ, মাসুদ হোসেন মজুমদার। জানাজায় ইমামতি করেন আল জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম মহামায়া মাদ্রাসার মোহতামিম মো. ইদ্রিছ হোসাইন।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, ফজলুল হক সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের খোকা পাটওয়ারী, চাঁদপুর জজ কোর্টের এপিপি অ্যাড. শাহাদাত হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালযের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. ইউসুফ পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলফাজ উদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. লিয়াকত গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম মিয়াজী, মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজালাল বেপারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদ হোসেন মোল্লা, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ আ. বারী পাটওয়ারী, বর্তমান প্রধান শিক্ষক খোরশেদ আলম মোল্লা, সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহসান, শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল হাজী, জেলা যুবদলের সমাজকল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবলু, সদর উপজেলা বিএনপির সদস্য কবির হোসেন রনি, দেওয়ান মো. শাহজালাল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু হানিফ কাকন, আওয়ামী লীগ নেতা আ. লতিফ তহশিলদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, বিল্লাল তফাদার, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলী আর্শ্বাদ গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল সোহেল, সাধারণ সম্পাদক আরজু আহমেদ ফুটন, ছাত্রনেতা ওয়াসিম হাজিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।