স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও অসৌজন্যমূলক উক্তির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগ।
শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৩টায় জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসভবনের নিচ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গবিন্দ ঘোপের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজী, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, জেলা শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন আজ দৃশ্যমান। শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি বিশ্বনেতাদের একজন। কেউ যদি সেই ১৯৭৫ সাল ভেবে এখনো বসে থাকেন, তারা তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। এখন ২০২২ সাল। বর্তমান আওয়ামী লীগ অনেক সু-সংগঠিত। ডা. দীপু মনির সৈনিকরা রাজপথে সবসময় প্রস্তুত আছে। কোন ধরনের হুমকি-ধমকি কাজে আসবে না। যারা রাজপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের রাজপথেই শক্ত হাতে প্রতিহত করা হবে।
০৫ জুন, ২০২২।
