চাঁদপুর সদর থানা ওসির মোবাইল হ্যাক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের সরকারি নম্বরের ইমো হ্যাক হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (নং- ১৫৬১) করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, তার সরকারি (০১৩২০১১৫৯৮১) মোবাইল নম্বরটি হ্যাক করা হয়েছে। হ্যাকাররা এই নম্বরটি হ্যাক করে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা দাবি করছে। যা আমি বিভিন্নজনের কাছ থেকে জেনে থানায় একটি সাধারণ ডায়রি করেছি। তবে কেউ এ বিষয়ে বিভ্রান্ত হবেন না, কারো সাথে লেনদেন করবেন না।

২৬ অক্টোবর, ২০২২।