চাঁদপুর সদর মডেল থানার অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি আটক হয়েছে। গতকাল রোববার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত শনিবার দিনগত রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহজাহান ও এএসআই আব্দুল মোতালেব গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার বাগাদী ইউনিয়নের আনোয়ার হোসেন টেলুর ছেলে মাসুম (৩২) ও শহরের প্রফেসর পাড়া এলাকার হাসেম গাজীর ছেলে আমিন গাজী (৪৫)।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে বাগাদি নিজ বাড়ি থেকে মাদকের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মাসুমকে (জিআর ৬৭৫/১৫) আটক করা হয়। অপর অভিযানে প্রতারণা মামলায় ২ মাস সাজাপ্রাপ্ত আসামি আমিন গাজীকে (জিআর ৩৭০/১৯) শহরের গুয়াখোলা রোডস্থ শ্বশুড় বাড়ি থেকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

০৭ জুন, ২০২১।