স্টাফ রিপোর্টার
এপেক্স ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে ২টি নেবুলাইজার মেশিন ও পথচারীদের মাঝে ২শ’ মাস্ক বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার এপেক্স ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের মাধ্যমে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে মেশিন ২টি তুলে দেন সংগঠনটি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে শ্বাসকষ্ট ও অক্সিজেন সাপোর্টের জন্য ২টি নেবুলাইজার মেশিন ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগকে স্বাগতম জানান এবং কোভিড-১৯ সূচনা থেকে জনসচেনতা ও জনস্বার্থে প্রচার-প্রচারণা ও বিভিন্ন ধরনের মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ অব্যাহত রাখা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরকে বিশেষ ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, পাস্ট প্রেসিডেন্ট অ্যাড. রুহুল আমিন সরকার, পাস্ট প্রেসিডেন্ট অ্যাড. মো. আবুল কাশেম, পাস্ট প্রেসিডেন্ট এপিপি জসিম উদ্দিন, সাবেক সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. হারুন অর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজিমুল্যা বাপ্পী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, সেক্রেটারি অ্যাড. জসিম উদ্দিন প্রধান ও সার্ভিস ডিরেক্টর শেখ মহিউদ্দিন রাসেল, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর অ্যাড. মো. আবুল হাসানাত, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর অ্যাড. মো. আব্দুল কাদের খান ও ক্লাবের ফ্লোর মেম্বার সাংবাদিক মনির হোসেন।
২৬ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সদর হাসপাতালে নেবুলাইজার মেশিন ও মাস্ক বিতরণ
