প্রেস বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অতিস বরণ দাশ।
এসময় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট লায়ন মো. মফিজুল ইসলাম খান সেলিম ও সেক্রেটারি লায়ন আরমান চৌধুরী রবিন সদস্যদের সাথে নিয়ে কলেজ মাঠে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অতিস বরণ দাশ বলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সামাজিক ও মানবিক কাজগুলো প্রশংসার দাবি রাখে। তাদের ভালো কাজের ধারাবাহিক অংশ হিসেবে আজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটি খুবই ভালো কাজ।
তিনি আরো বলেন, ভালো কাজ করতে হলে ভালো মনের অধিকারি হতে হয়। প্রকৃতিপ্রেমী আর সুন্দর মনের মানুষদের মাধ্যমেই এমন মহৎ কাজ করা সম্ভব। আজ কলেজ মাঠে রোপণ করা প্রতিটি গাছে আমরা আপনাদের স্মারক চিহ্ন লাগিয়ে রাখবো। যা আপনাদের এই মহৎ কাজের সাক্ষী হয়ে থাকবে। আমি আশা করি আপনাদের এই ভালো কাজের আন্তরিকতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর লায়ন জাকির হোসেন (পিপি), লায়ন মাহমুদুল হাসান (পিপি), লায়ন মো. জিকরুল আহসান (আইপিপি), ভাইস প্রেসিডেন্ট লায়ন কিশোর সিংহ রায়, সার্ভিস চেয়ারপার্সন লায়ন কামরুল হাসান, লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, লায়ন গোলাম হোসেন টিটু, লায়ন সাখাওয়াত হোসেন, লায়ন পারভেজ খান, লায়ন আবদুল্লাহ আল নোমান, লিও সজীব দেবনাথ, লিও পারভেজ মজুমদার, লিও ইমন খান, লিও বেলায়েত হোসেন, লিও নিজাম উদ্দিন ও লিও সাদ্দাম হোসেন।
১৫ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সরকারি কলেজে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর বৃক্ষরোপণ
