নান্দনিক সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি কলেজে ক্যাম্পাসের পরিবেশগত উন্নয়ন ও নান্দনিক সৌন্দর্য্য বৃদ্ধি করার লক্ষ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) বিভিন্ন প্রজাতির ৩০টি বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষের মধ্যে রয়েছে- স্বর্ণচাপা, মহুয়া, হিজল, পলাশ, কৃষ্ণচূড়া, হৈমন্তী, অশোক, কাঠালিচাপা, শিমুল, করমচা এবং বেত। কলেজ পুকুরটিকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করার জন্য এতে লাগানো হয়েছে পদ্ম।
বৃক্ষরোপণের সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান মো. ওয়াহিদুজ্জামান, শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কেএম হাছান শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও কলেজ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
৭ সেপ্টেম্বর, ২০২০।
