স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা নিহত শহীদদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি। বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ হোসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর ও মো. জহির উদ্দিনসহ আরো অনেকে।
২৩ আগস্ট, ২০২২।
