প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি মহিলা কলেজে বুধবার (২৯ জুলাই) বেলা ১২টায় বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে ৬ জন ক্যাডেটকে কেভিড-১৯ মহামারীর কারণে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তাপ্রাপ্ত ক্যাডেটরা হচ্ছে- দ্বাদশ শ্রেণির মাহবুবা আক্তার ফেরদৌসী, সৃষ্টি চৌধুরী, সুস্মিতা দাস, একাদশ শ্রেণির সানজিদা আক্তার, জান্নাতুল ফেরদৌসী ও পারুল।
ক্যাডেটবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করেন। এসময় তিনি তার বক্তব্যে ময়নামতি রেজিমেন্টসহ বিএনসিসির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ব্যক্ত করেন। বৈশ্বিক এ মহামারীর সময় চাঁদপুর সরকারি মহিলা কলেজের বিএনসিসি ইউনিট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছিল এবং করছে বলে তিনি স্মরণ করেন। ময়নামতি রেজিমেন্টের এ আর্থিক সহায়তায় বিএনসসিসি চাঁদপুর সরকারি মহিলা কলেজের ক্যাডেটগণ কোভিড-১৯ এ মহামারীর সময়ে উপকৃত হবে বলে তিনি বিশ্বাস করেন।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মাসুদ হোসেন এবং পিইউও নুরুননাহার (প্রভাষক, অর্থনীতি)।
৩০ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সরকারি মহিলা কলেজে বিএনসিসি ক্যাডেটদের আর্থিক সহায়তা প্রদান
