চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের নতুন কমিটি গঠন

সভাপতি শহীদ পাটোয়ারী, সেক্রেটারী হারুন আল রশিদ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা সদরের ২৭টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠিত ‘চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে নতুন কমিটি ঘোষণা করেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের আহ্বায়ক শহীদ পাটোয়ারী। যা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
নয়া কমিটির সভাপতি শহীদ পাটোয়ারী, সহ-সভাপতি তপন সরকার ও অ্যাড. বদিউজ্জামান কিরন, সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল সরকার, সাংগঠনিক সম্পাদক কেএম মাসুদ, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মেহেদী হাসান জীবন। কার্যকরি সদস্য: শরীফ চৌধুরী, তবিবুর রহমান রিংকু, মানিক পোদ্দার, এমআর ইসলাম বাবু ও সুলতানা আক্তার সেতু। এছাড়া চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের অন্তর্ভূক্ত প্রতিটি সংগঠনের সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদাধিকারবলে এ কমিটির সদস্য থাকবেন।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গণের সাংস্কৃতিক চর্চার (রিহার্সেল) জন্য এখানকার শীর্ষ সাংস্কৃতিক সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম করার পর চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন (বর্তমানে খুলনার বিভাগীয় কমিশনার) তিনি হাজী মহসিন রোড এবং কদমতলা রোড লাগোয়া স্থানে চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের জন্য প্রায় ৬ শতাংশ ভূমি লিজ হিসেবে প্রদান করেন। বর্তমানে চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের নির্মিত ভবনে ৪টি মহড়া কক্ষ ও ১টি মিলনায়তন নির্মাণ করা হয়েছে। এছাড়া চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের স্টিয়ারিং ও অবকাঠামো উন্নয়ন কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন- শহীদ পাটোয়ারী, হারুন আল রশীদ, তপন সরকার ও অ্যাড. বদিউজ্জামান কিরন।
চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে অন্তর্ভূক্ত সাংস্কৃতিক সংগঠনগুলো হচ্ছে- বর্ণচোরা নাট্যগোষ্ঠী, অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুর ড্রামা, বর্ণমালা থিয়েটার, স্বরলিপি নাট্যদল, মেঘনা থিয়েটার, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, নৃত্যাঙ্গন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা, খেলাঘর আসর, রঙধনু সৃজনশীল নৃত্য সংগঠন, সুরধ্বণি, শিল্পী কল্যাণ পরিষদ, শিশু থিয়েটার, মোহন বাঁশি স্মৃতি সংসদ, তারুণ্য নৃত্য সংগঠন, রঙের ঢোল, মৃত্তিকা, নৃত্যধারা, স্বপ্নকুঁড়ি, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, উদীচী শিল্পীগোষ্ঠী, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, চাঁদপুর মঞ্চ, অরণী সামাজিক সাংস্কৃতিক সংগঠক ও চিত্রকলা।
চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও সদস্য সচিব ইয়াহিয়া কিরনের মৃত্যুতে সদস্য সচিবের পদটি শূন্য হওয়ায় এ বছর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
০৩ মার্চ, ২০২১।