আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়নের সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র পর্বতের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় স্মৃতিচারণ নিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুধীর চন্দ্র পর্বত।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. মান্নান তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রঞ্জন পোদ্দারের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খুকী চৌধু রানী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মমতাজ উদ্দিন বেপারী, ইউপি সদস্য হারুনুর রশিদ, দাতা সদস্য নাছির বেগসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এছাড়া সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক সুধীর চন্দ্র পর্বত ৩৪ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন। সর্বশেষ সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান তিনি।
১৬ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সাপলেজা সপ্রাবির প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
