স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ২ জুলাই। গতকাল শুক্রবার বিকালে হস্ত ও কুটির শিল্প মেলার মাঠ পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি মেলা মাঠ পরিদর্শনে আসলে হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজক মাসুদ মুন্সিসহ অন্যরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি হস্ত ও কুটির শিল্প মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং পছন্দমতো পণ্যসামগ্রী ক্রয় করেন। তিনি হস্ত ও কুটির শিল্প মেলায় দর্শক সমাগম দেখতে পেয়ে মেলার প্রশংসা করেন।
এসময় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইনসহ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ জুলাই বিকাল ৫টায় হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
০৮ জুলাই, ২০২৩।
