চান্দ্রায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানীদের সহায়তা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে গত ২৮ জুন জব্বার ঢালী দোকানে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন ও উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকত ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ১০ হাজার টাকা ও ৩০ কেজি বস্তার চাল প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী, পৌর যুবলীগের সদস্য আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, চান্দ্রা ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু জাফর খান প্রমুখ।

০৩ জুলাই, ২০২৪।