চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার মানবকল্যান সংগঠনের স্থায়ী সদস্য প্রবাসী মো. শাহ্-আলম খান (সোহেল) এর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বোববার (৫ সেপ্টেম্বর) বাদ আছর চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের কার্যালয়ে মিলাদ ও দোয়ায় অংশ নেয় মো. শাহ্ জালাল পাটওয়ারী, জিয়াউল হক (মিলন), মুকবুল, আ. ছালাম, আল-আমিন, ফরহাদ হোসেনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. নাছির আহম্মেদ ও মাও. তোফায়েল।
০৬ সেপ্টেম্বর, ২০২১।