এস এম সোহেল
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির ২৩তম বার্ষিক সাধারণ সভা, ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ।
সমিতির সম্পাদক দেবব্রত সরকারের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়। সভায় মোট ১৫টি আলোচ্য সূচির উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারন সভা শেষে সদস্য ও তাদের পরিবার এবং সকল স্টাফদের সারাদিন ব্যাপী ফ্যামেলি ডে অনুষ্ঠানে ২০২১-২০২২ অর্থ বছরের ব্যবস্থাপকদের প্যারফরমেন্সের উপর ভিত্তি ব্যবস্থাপক হিসাবে মো. কবির হোসেন হাজীগঞ্জ শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ১ম স্থান অর্জন করেন, সুমন চন্দ্র চৌধুরী গৃদকালিন্দিয়া শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ২য় স্থান অর্জন করেন এবং মো. মাসুদুর রহমান শেখ শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এই ৩ জনকে পুরস্কৃত করা হয়।
এছাড়া পদবি অনুযায়ী ২০২২ সনের বর্ষসেরা মোট ২৪ জন স্টাফকে পুরস্কৃত করা হয়। ফ্যামেলি ডে অনুষ্ঠানে খেলাধুলা র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, মতলব দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মো. মোখলেসুর রহমান, হাজীগঞ্জ গোলামুর রহমান, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক অমল চন্দ্র নন্দী।
এছাড়া সমিতির ব্যবস্থাপনা কমিটি ও সদস্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম (সোহেল), ঢাকা সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দীন সুমন।
অতিথিরা বলেন, এ সমিতিতে যেভাবে কর্মস্থান সৃষ্টি করে বেকারত্ব অভিশাপ থেকে নিজেরা মুক্ত হয়েছেন এবং তাদের মধ্যে উদ্যোক্তা সৃষ্টি করে অনেকে পরিবার স্বাবলম্বী হওয়ার সক্ষমতা বৃদ্ধি করেছে তারই ধারাবাহিকতা রক্ষার জন্য সমিতির কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো. সেলিম আহমেদ, সম্পাদক দেবব্রত সরকার, সদস্য মো. ইব্রাহীম খলিল, সদস্য মো. মাসুদুর রহমান শেখ, মো. শাহজালাল আল সাফী, নুরুননাহার শিলা। কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপক কমপ্লায়েন্স দুলাল চন্দ্র দাস, বাঘড়া শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ব্যবস্থাপক মো. মহসিন খান, প্রকল্প পরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ফারজানা আক্তার, মতলব শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ব্যবস্থাপক মো. জাহিদ ফয়সাল।
১২ ফেব্রুয়ারি, ২০২৩।
