স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে মঙ্গলবার (৪ মার্চ) বিমানবন্দরে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝির আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরাণ বাজারে মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী মাঝি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন এবং জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক পদ বাগিয়ে নেন। তার বিরুদ্ধে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে।
এছাড়া পুরাণবাজারের অটো চালক আল আমিন হত্যা মামলায় মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝির নাম আছে। তার আটকের খবরে পুরাণবাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির ছায়া নেমে এসেছে। অনেকে এটিকে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
০৫ মার্চ, ২০২৫।
