জাতীয় শোক দিবসে জেলা আ.লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও পরিবারের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গত সোমবার সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন। যেখানে সকল ধর্মের মানুষের সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তি সেটি কখনোই চায়নি। তারা সবসময় সুযোগের অপেক্ষায় ছিলো। তারা স্বাধীন দেশকে আবার পিছিয়ে দিতে জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে তারা এদেশের স্বাধীনতাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। একইভাবে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে স্বাধীনতা বিরোধী চক্র।
তিনি আরো বলেন, এখনো খন্দকার মোস্তাকের পরমাত্মারা আমাদের চারপাশে ঘুড়ে বেড়াচ্ছে। জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নত সমৃদ্ধ রূপান্তরিত হচ্ছে। সবাইকে চাঁদপুরে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য সহ-সভাপতি আলহাজ আব্দুর রব ভূঁইয়া, সন্তোষ দাস, আব্দুর রশীদ সর্দার, মঞ্জুর আহমেদ, সাবেক সদস্য অ্যাড. জসিম পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিদ্দিক ঢালী, জেলা যুবলীগেন আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবলীগেন যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান লিটু, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিম।
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে আরো ছিলো- নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনসহ দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে শোক রেলি বের করে। পরে চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া শোক দিসবে প্রত্যেক উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, দোয়া মিলাদ ও তবারুক বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগ আয়োজিত এসব কর্মসূচিতে জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

১৭ আগস্ট, ২০২২।