স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান জালাল আহমেদ সিআইপিকে অনলাইন নিউজ পোর্টাল অপরাধ টাইমসের সম্পাদক কর্তৃক ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় জালাল আহমেদ সিআইপি’র উত্তরাস্থ বাসভবনে অপরাধ টাইমসের সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জামাল আহমেদ সিআইপি বলেন, আপনারা জনগণের ভালো কর্মকাণ্ডগুলোকে লেখনীর মাধ্যমে যেভাবে তুলে ধরেন, ঠিক মন্দ কাজগুলোকেও তুলে ধরবেন। এতে আমাদের নিজেদের শুধরানো সহজ হবে। আমি সাংবাদিকদের সঙ্গে আছি। সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা আমি করবো।
তিনি আরো বলেন, রমজানের শুরুতে আমি প্রার্থনা করি, যারা নিজ আস্থা ও বিশ্বাসের সঙ্গে এ পবিত্র সিয়াম ও ইবাদাত করে পালন করছেন। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের কাছে পবিত্র এ মাসটি কঠিন উপবাস, একনিষ্ঠ প্রার্থনা, ধ্যান, কুরআন পাঠ এবং দানের মাধ্যমে তাদের বিশ্বাসকে মজবুত এবং ঝালাই করে নেয়ার একটি সুযোগ।
তিনি বলেন, মহান আল্লাহ পাক যেনো করোনাভাইরাসসহ সব বালা-মুসিবত দূর করে একটি শান্তিময় পৃথিবী উপহার দেন। দয়া ও অন্যের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা-ইসলামি বিশ্বাস এসব সর্বজনীন মূল্যবোধগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
১০ মে, ২০২১।
